হাতের ইশারায় চলবে অ্যাপ
এয়ারস্পেস নামে অ্যাপ স্টোরে পাওয়া যাবে হাতের ইশারায় পেইন্ট করা কিংবা ম্যাপ ব্রাউজ করার বিভিন্ন অ্যাপ।
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান লিপ মোশন নিয়ে এসেছে এয়ারস্পেস নামের নতুন একটি অ্যাপ স্টোর। সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, অ্যাপ স্টোরটিতে ৭৫টি অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলোকে হাতের ইশারায় নিয়ন্ত্রণ করা সম্ভব।
লিপ মোশন কন্ট্রোলার নামের একটি যন্ত্রের সাহায্যে এ অ্যাপগুলো চলে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যন্ত্রটির সেন্সরগুলো মানবদেহের নানা অঙ্গভঙ্গি বুঝতে পারে এবং সে অনুযায়ী অ্যাপকে নির্দেশ দিতে পারে। এ যন্ত্রটির দাম পড়বে ৮০ ডলার।
