২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের ‘শিশু অপব্যবহার’ সতর্কবার্তা

যুক্তরাজ্যে অনলাইনে শিশুদের অবমাননাকর ছবি ও পর্নোগ্রাফি বন্ধে কঠোর ব্যবস্থা ও আইন প্রণয়ন হুমকির পর ব্যবস্থা নিল মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 04:54 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

টেক জায়ান্ট মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং প্রথমবারের মত যুক্তরাজ্যে শিশুদের ছবি অপব্যবহারে সতর্ক করছে। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যারা ইন্টারনেটের মাধ্যমে অবৈধ বিষয়বস্তু খোঁজে তাদের থামানোই ছিল বিজ্ঞপ্তিটি প্রচারের উদ্দেশ্য।

এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, “মাইক্রোসফট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শিশু অপব্যবহারের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করছে।”

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, মাইক্রোসফট অনলাইনে শিশু অপব্যবহার রোধের চেষ্টা করছে। যার একটি অংশ বিংয়ের বিজ্ঞপ্তিটি।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অনলাইনে অপব্যবহারমূলক ছবি ও পর্নোগ্রাফি বন্ধে ব্যর্থ হলে টেক জায়ান্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও আইন প্রণয়নের হুমকি দেন। তার পরই মাইক্রোসফট এ ব্যবস্থা নিল।