২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত পর্যায়ে বেসরকারি মহাকাশযান

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর জন্য বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাহায্য নেবে নাসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ওএসপি বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 06:06 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা গত সপ্তাহে বাণিজ্যিকভাবে মহাকাশে যাত্রী বহনের পরিকল্পনার চতুর্থ ও চূড়ান্ত পর্বের পরিকল্পনা প্রকাশ করেছে। এক প্রতিবেদনে সংবাদসংস্থা এনবিসি জানিয়েছে, এ পরিকল্পনার আওতায় ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হবে।

বাণিজ্যিকভাবে মহাকাশ স্টেশনে যাত্রী পরিবহনে নাসার পরিকল্পনার একটি অংশ এটি। পরিকল্পনা অনুসারে বছরে এ ধরনের দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ জন্য নাসা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে মহাকাশে যাত্রী পরিবহনের প্রস্তাব গ্রহণ করবে। এরপর তাদের মধ্যে থেকে প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে প্রতিষ্ঠান বাছাই করা হবে।

এ প্রকল্পে ইতিমধ্যেই নাসার সঙ্গে মহাকাশযানের ক্যাপসুল তৈরির কাজ শুরু করছে বোয়িং এবং স্পেসএক্স। এছাড়া সিয়েরা নেভাডা মহাকাশযানের বডি ডিজাইন করছে।

মহাকাশযানগুলোর প্রত্যেকটিই সাতজন যাত্রী বহনের উপযোগী হবে।