২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারের দুঃখ প্রকাশ

কয়েকজন ব্যবহারকারীর কল্পিত টুইটের ছবি বিজ্ঞাপনের জন্য ব্লগ পোস্টে প্রকাশ করার পর দুঃখ প্রকাশ করল টুইটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 04:18 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

ভুয়া টুইটের অপরাধ স্বীকার করে সত্যিকার ব্যবহারকারীদের কাছে ক্ষমা চাইল মাইক্রোব্লগিং সাইট টুইটার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন পণ্যের বিজ্ঞাপনের জন্য ‘নকল টুইট’ করেছিল টুইটার।

টুইটার জানিয়েছে, কয়েকজন ব্যবহারকারীর কল্পিত টুইটের ছবি ব্লগ পোস্টে প্রকাশ করা হয়েছে, যা ঠিক ছিল না। ভুলটি সম্পর্কে অবহিত হওয়ার পরেই তা নামিয়ে ফেলা হয়েছে।

নিল গোটলিব, উইলিয়াম মাজেও ও সুভাস তিওয়ারি নামের তিনজন ব্যবহারকারীর মিথ্যা টুইট করা হয়েছিল। তবে কী জন্য ওই তিনজন অখ্যাত ব্যবহারকারীকে বেছে নেওয়া হয়েছিল, তা পরিষ্কার নয়।

অনলাইন নিউজ পেপার এসএফগেট প্রকাশ করেছে এই ঘটনা। তার আগ পর্যন্ত এই মিথ্যা টুইট সম্পর্কে কোনো ধারণাই ছিল না ব্যবহারকারীদের।