২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পরিশোধে ফেস রিকগনিশন

এবার ফোন বা কার্ডের ঝামেলা ছাড়াই কম্পিউটারে চেহারা দেখিয়ে অর্থ লেনদেন ও বিল পরিশোধের মতো কাজ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আজরাফ আল মূতী, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 04:14 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

অর্থ প্রদানে ফিনিস কোম্পানি ইউনিকুল উদ্ভাবিত নতুন পদ্ধতিতে কম্পিউটারে চেহারা দেখিয়েই টাকা লেনদেন করা যাবে। তাদের উদ্ভাবিত এ পদ্ধতিটি ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের সঙ্গে যুক্ত। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটি নতুন এ পদ্ধতির স্বত্ব নিয়েছে এবং বাস্তবে পরীক্ষা করছে।

এ পদ্ধতিতে কোনো ফোন বা কার্ডের ঝামেলা ছাড়াই পরিশোধ করা যাবে বকেয়া বিল। প্রতিষ্ঠানটির এ নতুন প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ইউনিকুল।

ক্যামেরাটির সামনে দাঁড়ানোর পর তা দাঁড়িয়ে থাকা ব্যক্তি সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে তথ্য একত্রিত করবে এবং অর্থ পরিশোধের ব্যবস্থা করবে। এর ফলে আর থাকছে না কোনো পাসওয়ার্ডের ঝামেলা।

তবে ইউনিকুলের কাছে থাকবে ক্রেডিট কার্ডের তথ্য। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রেডিট কার্ডসংক্রান্ত সব তথ্য ‘মিলিটারি গ্রেড’ অবস্থায় এনক্রিপ্টেড থাকবে।

এ প্রক্রিয়াটি এখনও ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। তবে জানা গেছে, খুব শীঘ্রই হেলসিংকিতে এটি চালু করা হবে।