২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়িং নভোযানের ইন্টেরিয়র প্রকাশ

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাতায়াতের জন্য নতুন বাণিজ্যিক নভোযান ক্যাপসুলের ভেতরের গঠন দেখার সুযোগ করে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 05:04 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

নাসার নভোচারীদের জন্য নতুন বাণিজ্যিক নভোযান ক্যাপসুলের ভেতরের গঠন দেখার সুযোগ করে দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নাসার জন্য নির্মিত এ নভোযানটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাতায়াতে ব্যবহৃত হবে।

নভোযানটির অভ্যন্তরীণ গঠন নিপুণভাবে সাজিয়েছে বোয়িং। আর নভোযানটির বাইরের গঠন তৈরি করতে বোয়িংকে সাহায্য করেছে বিগেলো অ্যারোস্পেস। নতুন এ বাণিজ্যিক নভোযানটির নাম দেয়া হয়েছে সিএসটি-১০০।

সম্প্রতি বোয়িং এ সিএসটি-১০০ নভোযানটির সম্পূর্ণ মডেল প্রকাশ করেছে। এর অভ্যন্তরের নানা ছবিও প্রকাশ করেছে তারা। প্রতিষ্ঠানটি নভোচারীদের সব সুবিধার দিকে লক্ষ্য রেখেই নভোযানটির ভেতরে একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে।

এ প্রসঙ্গে বোয়িংয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ার টনি ক্যাস্টিল্লেজা জানিয়েছেন, নভোযানটির ভেতরের গঠন তারা বেশ কয়েকবার তৈরি করেছেন। বর্তমানে নভোযানের ভেতরে যে ডিজাইন করা হয়েছে, এটি তাদের তৈরি ‘ফেস ২’ ডিজাইন। সিএসটি-১০০ স্পেস ক্যাপসুলের ক্রু কেবিনের নকশা বোয়িং ইঞ্জিনিয়াররা তাদের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করেছেন বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।