২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে ২৪ জুলাই ঘোষণা করা হতে পারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপগ্রেডেড ভার্সন ৪.৩ জেলি বিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 05:38 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

২৪ জুলাই এক অনুষ্ঠানে সার্চ জায়ান্ট গুগল ঘোষণা করতে পারে মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের আপগ্রেডেড ভার্সন ৪.৩ জেলি বিন-এর। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকট্রি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অ্যান্ড্রয়েডের এই নতুন ভার্সনে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। ফন্টে থাকছে পরিবর্তন। এ ছাড়াও পাওয়া যাবে আগের চেয়েও ভালো ক্যামেরা অ্যাপ্লিকেশন। পাশাপাশি নোটিফিকেশন এবং নিরাপত্তা বিভাগ থাকবে আরও উন্নত। আগের বিভিন্ন ত্রুটিগুলোও সংশোধন করা হচ্ছে এ ভার্সনে।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে নতুন অপারেটিং সিস্টেমটিতে ভয়েস কমান্ড ফিচারও থাকতে পারে।