২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০ ইউরোতে ‘গুগল গ্লাস’

গুগল গ্লাস বাজারের আসতে দেরির সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠান একই ধরনের পণ্য তৈরি করে বাজার দখলের চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 05:36 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

সার্চ জায়ান্ট গুগলের নতুন পণ্য গুগল গ্লাস বাজারের আসতে দেরির সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠান একই ধরনের পণ্য তৈরি করার চেষ্টা করছে। এক প্রতিবেদনে বাণিজ্য সাময়িকী ফোর্বস জানিয়েছে, গুগল গ্লাসই বাজারে এ ধরনের প্রথম পণ্য নয়।

গুগল এক্সপ্লোরার সংস্করণে ডেভেলপার ও এক্সপ্লোরারদের খরচ ১৫ হাজার ডলার। ধারণা করা হচ্ছে, নির্মিত পণ্যটি হবে ব্যয়বহুল ও আকর্ষণীয়। তবে ক্রমবর্ধমান গতিশীল বাজারে অন্য নির্মাতাদের পেছনে পড়ার ঝুঁকি রয়েছে গুগল গ্লাসের।

অন্যদিকে ইউরোপে গুগল গ্লাসের মতো পণ্য ‘গ্লাস আপ’ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হয়েছে ইটালির ভেনিসে। এর মূল্য হতে পারে ৩৯৯ ইউরো বলে জানিয়েছেন গ্লাস আপের প্রতিষ্ঠাতা ফ্রান্সেসকো জিয়ার্তোসিও।

জিয়ার্তোসিও মন্তব্য করেন, “আমরা এই সমস্যাটা বুঝতে পারি না, কেন গুগল এত ব্যয়বহুল।”