২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাচ্চাদের ছবি আঁকবে ওয়াটারকালারবট

জলরংয়ে ছবি আঁকতে সক্ষম যন্ত্র আবিষ্কার করেছেন ১২ বছর বয়সী সিলভিয়ান টোড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 05:33 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

১২ বছর বয়সী সিলভিয়ান টড রোবটিক্স ব্যবহার করে এমন এক যন্ত্র আবিষ্কার করেছেন, যা জলরংয়ে ছবি আঁকতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ জানিয়েছে, সিলভিয়ার প্রাথমিক নকশা অনুযায়ী ‘ইভিল ম্যাড সায়েন্টিস্ট ল্যাবরেটরিস’ (ইএমএসএল) নামের প্রতিষ্ঠানটি মূল যন্ত্র তৈরি করেছে।

‘ওয়াটারকালারবট’ নামে এই ছবি আঁকার কিট প্রোগ্রাম করা গ্রাফিক্স বা কম্পিউটারে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী ছবি আঁকতে পারে। এর বেশিরভাগ যন্ত্রাশং প্লাইউড থেকে তৈরি। বাজারের অন্যান্য যন্ত্রের মতো কাজ করলেও, রং পরিষ্কার করার জন্য এতে অতিরিক্ত একটি পানির পাত্র রয়েছে। এতে জলরং, তুলি আর কাগজ প্রয়োজন হয়।

এর তুলির হ্যান্ডেলের সঙ্গে যুক্ত আছে একজোড়া তার, যা ব্রাশকে উপর-নিচ করতে সাহায্য করে। সবকিছু নিয়ন্ত্রিত হয় কম্পিউটারের সঙ্গে যুক্ত ইবটবোর্ড ২.০ ইউএসবি মোটর কন্ট্রোলার থেকে। এই বোট ০.৩২৫ ইঞ্চি তুলি ব্যবহার করে এবং ৯ বাই ১২ ইঞ্চি বা তার চেয়ে ছোট কাগজে ছবি আঁকতে পারে।

অনেক জায়গায় প্রদর্শনী করার পর সিলভিয়া এবং ইএমএসএল এই ওয়াটারকালারোবোটকে বাজারে আনতে চাইছে। ধারণা করা হচ্ছে, যন্ত্রটির দাম পড়বে ২৯৫ মার্কিন ডলার।