বাংলালিংক নেটওয়ার্ক সম্প্রসারণে হুয়াউয়েই
চুক্তির আওতায় বাংলালিংকের মোবাইল নেটওয়ার্ক আধুনিকীকরণ, ফ্রিকোয়েন্সি ব্যান্ড পুনর্গঠন, ধারণক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামো ও সেবা উন্নত করা হবে।
টেলিকম অপারেটর বাংলালিংক সম্প্রতি নেটওয়ার্ক আধুনিকীকরণ ও সম্প্রসারণের উদ্দেশ্যে চীনা টেলিকম পণ্যনির্মাতা হুয়াউয়েইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানিয়েছে, এই চুক্তির ফলে মোবাইল নেটওয়ার্ক আধুনিকীকরণ, ফ্রিকোয়েন্সি ব্যান্ড পুনর্গঠন, ধারণক্ষমতা বৃদ্ধি এবং থ্রিজি অবকাঠামো ও সেবা প্রাধান্য পাবে।
চুক্তির আওতায় আগামী দুই বছরে বাংলালিংক নেটওয়ার্ক খাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, প্রধান প্রযুক্তি কর্মকর্তা পেরিহেন এলহেমি, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ এবং প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ওসমান। হুয়াউয়েইয়ের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা যোশিন বেকার এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা চাউগুচি ফ্র্যাংক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিয়াদ সাতারা বলেন, “এই চুক্তির মাধ্যমে বিদ্যমান নেটওয়ার্ককে আরও আধুনিক এবং থ্রিজি সমন্বিত করার পাশাপাশি সামগ্রিক নেটওয়ার্কের আরও বিস্তৃতি ও মান উন্নত হবে।”
