সাইকেল আরোহীর সুরক্ষায় ব্লেজ
রাস্তার অন্যান্য বাহনকে সতর্কবার্তা প্রদান করার জন্য সাইকেলের ছয় মিটার সামনে আলোর চিহ্ন ফেলার যন্ত্র উদ্ভাবন করলেন এমলি ব্রুক।
সাইকেলের সামনের রাস্তায় আলোর সাহায্যে সাইকেল চিহ্ন বা ব্লেজ প্রদর্শনের যন্ত্র উদ্ভাবন করেছেন এক উদ্ভাবক। এক প্রতিবেদনে স্কাই নিউজ জানিয়েছে, সাইকেল আরোহীদের নিরাপত্তায় সহায়ক হবে যন্ত্রটি।
উদ্ভাবক এমলি ব্রুক ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ব্লেজটি উদ্ভাবনের জন্য আগ্রহী হন। উজ্জ্বল এলইডি লাইট ও লেজারের মাধ্যমে যন্ত্রটি তৈরি হয়েছে। যন্ত্রটি সাইকেল আরোহীর ইমেজ ছয় মিটার সামনে ফেলে।
রাস্তার অন্যান্য গাড়িকে সতর্কবার্তা প্রদান করাই এই ব্লেজটির উদ্দেশ্য। ব্রুক আশা করছেন, ব্লেজটি মটরবাইক ও ভারি যানবাহনকে সাইকেল বিষয়ে সতর্ক করবে। অন্ধকার রাস্তায় এটি বেশি দেখা যাবে।
উদ্ভাবকের আশা শরতে যন্ত্রটি বাণিজ্যিকভাবে চালু করার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।
