২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি৩ ঘিরে স্যামসাং ও অ্যাপলের লড়াই

এ বছরের টেক ম্যাগাজিন টি৩ গ্যাজেট অ্যাওয়ার্ডকে ঘিরে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করছে স্যামসাং ও অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 04:49 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

আবারও প্রতিদ্বন্দ্বিতায় ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাং ও টেক জায়ান্ট অ্যাপল। এক প্রতিবেদনে সংবাদবিষয়ক ওয়েবসাইট স্কাই নিউজ জানিয়েছে, এ বছরের টেক ম্যাগাজিন টি৩ গ্যাজেট অ্যাওয়ার্ডকে ঘিরে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করছে প্রতিষ্ঠান দুটি।

স্যামসাং গ্যালাক্সি এস৪ চ্যালেঞ্জ করেছে অ্যাপল আইফোন ফাইভকে। টেক জায়ান্ট দুটির প্রত্যেকে নয়টি করে মনোনয়ন পেয়েছে। অক্টোবরে লন্ডনে অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিজয়ী ঘোষণা করা হবে।

টি৩ সম্পাদক লিউক পিটারস সারাবছর ঘটে যাওয়া বিভিন্ন মাইলফলকের দিকে চোখ রাখছেন।

স্কাই নিউজের উপস্থাপক মার্টিন স্যানফোর্ড রয়েছেন এর বিচারক প্যানেলে। তিনি জানান, টিভি অফ দ্য ইয়ার পুরস্কার সত্যিই আকর্ষণীয় হবে।