২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরও কথা বলবে

এবার সিনেমায় নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মানুষের সহকারী হিসেবে বাস্তবে কথা বলবে পোষা কুকুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 06:36 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

সত্যিই এবার পোষা কুকুর কথা বলবে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, কুকুরের গলায় লাগানো হাই-টেক কলারের সাহায্যে বাস্তবিকই কথা বলবে কুকুর।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ফিডো প্রজেক্ট এ প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। গুগল গ্লাসের একজন কারিগরি ব্যবস্থাপক এ কাজে সহযোগিতা করছেন। তবে এতে গুগল কোনো অর্থায়ন করছে না।

এই প্রকল্প বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মানুষের একজন সহকারী হিসেবে কুকুরকে কার্যক্ষম করে তুলবে। এর মধ্যে রয়েছে অন্ধকে সহায়তা করা, বোমা শনাক্ত করা এমনকি রোগ নির্ণয়ের মতো কাজে অংশগ্রহণ করা।

কুকুরের গলায় লাগানো বিশেষ ধরনের কলারে সেন্সর প্রযুক্তি থাকায় টোন আকারে কুকুরের বিভিন্ন বার্তা শব্দ আকারে প্রকাশ করতে পারবে যন্ত্রটি। এর ফলে ঠিক মানুষের মতো কথাবার্তা না হলেও, আগের তুলনায় কার্যকরভাবে মানুষের সঙ্গে যোগাযোগ সক্ষমতা লাভ করবে কুকুর।