২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপচুনের নতুন উপগ্রহ

হাবল টেলিস্কোপের মাধ্যমে নাসার বিজ্ঞানীরা নেপচুন গ্রহের ১৪তম উপগ্রহের খোঁজ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 01:37 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা মহাকাশে প্রদক্ষিণরত হাবল টেলিস্কোপের মাধ্যমে নেপচুন গ্রহের একটি নতুন উপগ্রহের সন্ধান পেয়েছেন। সংবাদমাধ্যম স্কাইনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ছোট এই উপগ্রহটি নেপচুনপৃষ্ঠ থেকে ৬৫ হাজার মাইল দূরে অবস্থান করছে। এটি গ্রহটির ১৪তম উপগ্রহ হিসেবে পরিচিতি পেল।

বিজ্ঞানীরা এই উপগ্রহের নাম দিয়েছেন ‘এস/২০০৪ এন১’। পৃথিবী থেকে নেপচুন দেখা খুবই কঠিন। আর খালি চোখে সবচেয়ে হালকা যে তারা দেখা যায়, তার চেয়ে দশ কোটিভাগ অস্পষ্ট নতুন আবিষ্কৃত উপগ্রহটি।

জ্যোতির্বিজ্ঞানীরা ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত হাবল টেলিস্কোপের ১৫০টির বেশি ইমেজের একটি সাদা বিন্দু ট্র্যাক করে উপগ্রহটির সন্ধান পেয়েছেন।

ধারণা করা হচ্ছে, প্রতি ২৩ ঘণ্টায় উপগ্রহটি নেপচুনকে একবার প্রদক্ষিণ করে।