২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপ স্টোর কিনছে বাইডু

১৯০ কোটি ডলার ব্যয়ে অ্যাপ স্টোর কিনছে চীনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন বাইডু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 01:29 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

চীনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন বাইডু, চীনের অন্যতম ডেভেলপার অ্যাপস্টোরকে কিনছে। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রস্তাবিত ক্রয়ে অ্যাপ স্টোরটির জন্য ১৯০ কোটি ডলার ব্যয় করতে সম্মত হয়েছে বাইডু।

বাইডুর প্রতিদ্ব›দ্বী আলিবাবা ও টেনসেন্টের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সার্চ সংক্রান্ত অফারিং সেবার সঙ্গে অ্যাপ যুক্ত করতে চাচ্ছে বাইডু। চীনে দুটি অ্যাপ স্টোর চালাচ্ছে বাইডু।

হংকংয়ের বাজার গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক এলিনর লিউং বলেন, “মোবাইল ফোন থেকে ইন্টারনেটের ডাউনলোডের গতি কম হওয়ায় অ্যাপগুলো সাইটের তুলনায় জনপ্রিয়। অ্যাপস্টোরটি কেনার পর অ্যাপ ডেভেলপারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে প্রতিষ্ঠানটি। এতে আরও ভালো সার্চিং সেবা দিতে সক্ষম হবে বাইডু।”