২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবচালিত হেলিকপ্টার জিতল ‘সিকরস্কি’ পুরস্কার

মানবশক্তিচালিত হেলিকপ্টারটি তিন দশমিক তিন মিটার উচ্চতায় ৬৪.১১ সেকেন্ড ভেসে থেকে ৯.৮ মিটার দূরত্ব অতিক্রম করে জিতে নেয় সিকরস্কি পুরস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 11:13 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

আমেরিকান হেলিকপ্টার সোসাইটি প্রচলিত সিকরস্কি পুরস্কারের ৩৩ বছরের ইতিহাসে এইবারই প্রথম পুরস্কার জিতে নিল মানবচালিত কপ্টার। সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউনিভর্সিটি অফ টরন্টোর কানাডিয়ান টিম এরো ভেলো এ পুরস্কারটি জিতে নেয়।

ইউনিভার্সিটি অফ টরন্টোর কয়েকজন শিক্ষার্থী এবং বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক প্রজেক্ট অ্যাটলাস নামে ২০১২ সালের জানুয়ারিতে হেলিকপ্টারটির নির্মাণ শুরু করে। মানবচালিত হেলিকপ্টারটিতে কার্বন ফাইবারের তৈরি বাইসাইকেল প্যাডেল চালানোর মাধ্যমে যন্ত্রটিতে শক্তি জোগান দেন চালক।

তবে সিকরস্কি পুরস্কারটি জেতার জন্য বেশ কিছু নিয়ম ছিল। আমেরিকান হেলিকপ্টার সোসাইটির নিয়ম অনুসারে হেলিকপ্টারকে কমপক্ষে তিন মিটার উচ্চতায় অন্তত এক মিনিট শূন্যে ভাসমান অবস্থায় থাকতে হবে এবং একটি কৃত্রিম বাক্সের সাহায্যে যন্ত্রটিকে নিয়ন্ত্রণ করা যাবে।

মানবশক্তিচালিত এ হেলিকপ্টারটি তিন দশমিক তিন মিটার উচ্চতায় ৬৪.১১ সেকেন্ড ভেসে থেকে ৯.৮ মিটার দূরত্ব অতিক্রম করে জিতে নেয় সম্মানজনক এ পুরস্কার। পুরস্কার বাবদ নির্মাতা দল জিতে নিয়েছে আড়াই লাখ ডলার।