ভরশূন্যে অগ্নিপরীক্ষা
ভরশূন্য পরিস্থিতিতে কীভাবে আগুন জ্বলে, তা দেখার উদ্দেশ্যেই নাসার জেটের মাধ্যমে এক সফরে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিজ্ঞানের এক নতুন গবেষণায় অংশ নিতে যাচ্ছেন। ১৮ জুলাই তারা মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার জেটের মাধ্যমে ভরশূন্য এ বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নেবেন। সংবাদমাধ্যম ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, ভরশূন্য পরিস্থিতিতে কীভাবে আগুন জ্বলে, তা দেখার উদ্দেশ্যেই সফরে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা।
ইউনিভর্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান ডিয়েগোর গবেষক স্যাম অ্যাভেরি শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন। ভরশূন্য পরিস্থিতিতে বায়োফিউয়েল কীভাবে জ্বলে, তা জানতেই পরীক্ষাটি করবেন অ্যাভেরি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, পরীক্ষায় অংশগ্রহণকারী দলের সদস্যরা বিষয়টি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
অ্যাভেরি আরও জানিয়েছেন, এ পরীক্ষাটির জন্য যেসব প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, তা সংগ্রহ এবং সঠিকভাবে প্রস্তুতের জন্য তারা কঠোর পরিশ্রম করেছেন।
মহাকাশ গবেষণা সংস্থা নাসা কয়েক সপ্তাহ যাবত সেসব জিনিস রূপক ফ্লাইটের মাধ্যমে পরীক্ষা করছে। মাইক্রোগ্র্যাভেটি ইউনিভার্সিটি প্রোগ্রামের অধীনে অ্যাভেরি এবং তার দল নাসার সঙ্গে এ পরীক্ষাতে অংশ নেবে। তাদের এ প্রকল্পটির ডাকনাম দেওয়া হয়েছে ‘ভমিট কমেট’।
