২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ম্যাপে নতুন ফিচার

আইওএস ৭ এবং ওএস এক্স ম্যাভেরিকসের সঙ্গে অন্তর্ভুক্ত ম্যাপে বেশকিছু সুবিধা যোগ করেছে অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 10:04 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

সার্চ জায়ান্ট গুগলের ম্যাপিং সার্ভিসের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে টেক জায়ান্ট অ্যাপল আইওএসভিত্তিক ম্যাপিং অ্যাপে বেশ কিছু নতুন প্রযুক্তি যোগ করেছে। এক প্রতিবেদনে ইয়াহু নিউজ জানিয়েছে, অ্যাপল আইওএস ৭ এবং ওএস এক্স ম্যাভেরিকসের সঙ্গে অন্তর্ভুক্ত ম্যাপে বেশকিছু সুবিধা যোগ করেছে।

অ্যাপল ম্যাপের নতুন ভার্সন আইফোনের পুরো স্ক্রিনে দেখা যাবে। অপছন্দের কিছু অ্যাপ্লিকেশন দেখা যাবে না।

অ্যাপল সার্চ বারে অটো সাজেশন যোগ করেছে অ্যাপল। সার্চ বারে যেসব তথ্য খোঁজা হবে, সেগুলোকে খুঁজে ব্যবহারকারীর ইমেইল ও শর্ট মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে।