২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিগ্রাম বন্ধ হল ভারতে

আর্থিক ক্ষতির কারণে ১৬২ বছর ধরে প্রচলিত টেলিগ্রাম সেবা বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 10:00 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

রোববার রাত দশটা থেকে ভারতে বন্ধ হয়ে গেছে টেলিগ্রাম সেবা। সংবাদমাধ্যম স্কাইনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এর ফলে বিশ্বের সর্বশেষ বড় টেলিগ্রাম সার্ভিস বন্ধ হয়ে গেল।

ভারতে টেলিগ্রাম সেবা ‘তার’ নামেই সাধারণ মানুষের কাছে পরিচিত ছিল। ক্রমাগত আর্থিক ক্ষতির কারণে সরকার সেবাটি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।

এ সেবাকে একসময় ভারতে খুবই নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা হিসেবে ধরা হত। সেখানে ১৬২ বছর ধরে টেলিগ্রাম সেবা প্রচলিত ছিল। দেশটিতে ১৯৮৫ সালে দৈনিক ছয় লাখ টেলিগ্রাম পাঠানো হত বলেও জানা গেছে। কিন্তু পরবর্তীতে প্রযুক্তি বিপ্লবের ¯্রােতে কমে যায় টেলিগ্রামের ব্যবহার। টেলিগ্রামের স্থান দখল করে নেয় ইমেইল, ল্যান্ডফোন ও মোবাইল ফোনের মতো প্রযুক্তি।

সেবাটি বন্ধ হওয়ার খবরে হাজারো ভারতীয় নাগরিক স্মারক বার্তা পাঠাতে বিভিন্ন টেলিগ্রাম অফিসে ভিড় জমায়। ভিড় সামাল দিতে প্রায় হাজারখানেক টেলিগ্রাম কর্মীর ছুটিও বাতিল করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা শামীম আখতার জানান, জনগণের চাহিদা পূরণের জন্য সাপ্তাহিক ছুটির দিনেও প্রতিটি টেলিগ্রাম অফিসে বাড়তি কর্মী নিয়োজিত করা হয়েছিল।