শক্তি রক্ষায় পাওয়ার স্কেলিং প্রযুক্তি
শুধু ব্যবহৃত হওয়ার সময়ই পূর্ণশক্তি গ্রহণ করবে নতুন প্রযুক্তির মডেম ও রাউটার, অন্যসময়ে স্বল্পমাত্রার শক্তির সাহায্যে সচল থাকবে।
প্রায় সব প্রযুক্তি নির্মাতাই চেষ্টা করে তাদের প্রযুক্তিপণ্যের মাধ্যমে শক্তির অপচয় রোধ করতে। কিন্তু সম্প্রতি জানা গেছে, ইন্টারনেট মডেম এবং রাউটার প্রচুর শক্তি অপচয় করে। ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এ সমস্যাটির সমাধানে খুব শীঘ্রই মডেম এবং রাউটারে নতুন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হতে যাচ্ছে।
শুধু যুক্তরাষ্ট্রেই রয়েছে প্রায় ১৪ কোটি ৫০ লাখ রাউটার এবং মডেম। এগুলোর মাধ্যমে প্রতিনিয়ত অপচয় হচ্ছে প্রচুর শক্তি। এক গবেষণায় জানা গেছে, শুধু মডেম এবং রাউটার ব্যবহারেই তিনটি পাওয়ার প্ল্যান্টের উৎপাদিত শক্তি খরচ হয়।
নতুন যন্ত্রগুলোতে ব্যবহৃত হবে পাওয়ার স্কেলিং প্রযুক্তি। এর ফলে শুধু ব্যবহৃত হওয়ার সময়ই পূর্ণশক্তি গ্রহণ করবে যন্ত্রগুলো। এ ছাড়া অন্যসময়ে স্বল্পমাত্রার শক্তির সাহায্যে সচল থাকবে মডেম এবং রাউটার।
