২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাম কমাল কিউবি

গ্রাহকদের জন্য কম খরচে বেশি ইন্টারনেট ব্যবহারের সুবিধা আনল কিউবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ওএসপি বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 12:38 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা কিউবি সবধরনের প্যাকেজের দাম সংশোধন ও পুর্নমূল্যায়ণ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর ফলে কিউবির গ্রাহকেরা এখন থেকে তূলনামূলক কম দামে বেশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

পোস্ট পে ব্যবহারকারীদের জন্য ১-২ এমবিপিএস গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহারকারীরা কম দামে বর্ধিত ভলিউমের ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ৫১২ কেবিপিএসের গ্রাহকেরাও প্রতি এমবি/জিবিতে হ্রাসকৃত মূল্যে বেশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

কিউবির প্রি-পে প্যাকেজ ব্যবহারকারীরা কার্ড রিচার্জে ২৫ শতাংশ পর্যন্ত বেশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।