২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কুকুরের জন্য গুগল গ্লাস

বোমার ঘ্রাণ ও মৃতদেহ সনাক্ত করার মতো কাজে সহজেই যাতে কুকুরের সঙ্গে প্রশিক্ষকের যোগাযোগ সহজ হয়, এমন প্রযুক্তি সংযোজন করা হচ্ছে কুকুরের জন্য তৈরি গুগল গ্লাসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 12:22 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

সার্চ জায়ান্ট গুগল এবার কুকুরের জন্য গ্লাস বানানোর পরিকল্পনা করেছে। নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গুগল ও জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি একত্রে কুকুরের জন্য পরিধানযোগ্য কম্পিউটার সিস্টেমের কাজ করছে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বোমার ঘ্রাণ ও মৃতদেহ সনাক্ত করার মতো কাজে সহজেই যাতে কুকুরের সঙ্গে প্রশিক্ষকের যোগাযোগ সহজ হয়, এমন প্রযুক্তি ব্যবহার করা হবে এই গ্লাসে।

প্রজেক্টটিতে কুকুরের কামড়ানো ও অন্যান্য কর্মকাণ্ড প্রশিক্ষকের কাছে পৌঁছানোর জন্য সেন্সর থাকবে।

আগামী বছর বাজারে ছাড়া হতে পারে এই গ্লাসটি।