২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় হ্যাকিং ঠেকাতে টাইপরাইটার!

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি এড়াতে এনালগ পদ্ধতিতে এগুচ্ছে রাশিয়ান গোয়েন্দা সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 11:52 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি এড়াতে এনালগ পদ্ধতিতে এগুচ্ছে রাশিয়ান গোয়েন্দা সংস্থা। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এসব গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতে এবার রাশিয়ান সরকার নতুন টাইপরাইটার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়ার ফেডারেল গার্ড এজেন্সি সম্প্রতি চার লাখ ৮৬ হাজার রুবল মূল্যের ইলেকট্রিক টাইপরাইটার কেনার একটি অর্ডার দিয়েছে।

অ্যাডওয়ার্ড স্নোডেন এবং উইকিলিকসের হাতে গোপন ডকুমেন্ট প্রকাশ হওয়ার আতঙ্কেই ‘পেপার ডকুমেন্ট তৈরির অভ্যাস’ গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে ইলেকট্রিক টাইপরাইটার বেছে নেওয়াই উত্তম বলে মনে করছে রাশিয়ান সরকার।

কয়েক বছর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বের সর্বশেষ টাইপরাইটার ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাচ্ছে। সেই শঙ্কা এখন মিথ্যে হওয়ার উপক্রম।

‘তাহলে কি টাইপরাইটার মৃত্যুর দুয়ার থেকে দীর্ঘজীবী হওয়ার পথে?’- প্রশ্ন তুলেছে ম্যাশএবল।