২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরি মনটিথের লাশ উদ্ধার

ভ্যাঙ্কুভারের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে টিভি অভিনেতা কোরি মনটিথের মৃতদেহ।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 10:02 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

ভ্যাঙ্কুভারের ফেয়ারমন্ট প্যাসিফিক রিম হোটেলের ২১ তলা থেকে ১৩ জুলাই দুপুরে টিভি অভিনেতা কোরি মনটিথের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। জনপ্রিয় টিভিসিরিজ ‘গ্লি’-এর অন্যতম চরিত্র ‘ফিন হাডসন’-এর ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। খবর এনডিটিভির।

কোরির মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বেশি কিছু জানাতে পারেনি পুলিশ।

তবে সেখানে কর্তব্যরত ডেপুটি পুলিশ চিফ ডাগ লেপার্ড জানিয়েছেন, ঘটনাস্থলে অপরাধের কোনো আলামত পাওয়া যায়নি। হোটেল থেকে চেক আউটের সময় পার হয়ে গেলে সেখানকার কর্মচারীরাই কোরির মৃতদেহ খুঁজে পায় এবং পুলিশকে এ বিষয়ে জানায়। ঘটনাটি নিয়ে হোটেলে অবস্থানরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এর আগে এপ্রিলে স্বেচ্ছায় রিহ্যাবে ভর্তি হয়েছিলেন কোরি।