২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিমাত্রিক প্রিন্টারে তরল ধাতু

সম্প্রতি গ্যালিয়াম এবং ইন্ডিয়াম ধাতুকে ত্রিমাত্রিক প্রিন্টারের জন্য কক্ষ তাপমাত্রায় তরলে পরিণত করেছেন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 11:57 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

ত্রিমাত্রিক প্রিন্টারের কল্যাণে খুব শীঘ্রই হয়তো প্রসারণযোগ্য গ্যাজেট পাওয়া যাবে। সম্প্রতি গবেষকরা ত্রিমাত্রিক প্রিন্টারে তরল ধাতু ব্যবহারে সক্ষম হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি দল এ গবেষণা করেছেন।

গবেষকদলটি গ্যালিয়াম এবং ইন্ডিয়াম ধাতুকে কক্ষ তাপমাত্রায় তরলে পরিণত করেন। কিন্তু প্রিন্টিংয়ের পর তরল আকারটি বিন্দুতে পরিবর্তিত না হয়ে প্রসারিত হয়। গবেষকরা জানিয়েছেন, এ প্রযুক্তিটি মাইক্রো-সার্কিট এবং পরিধেয় ইলেকট্রনিকসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। গবেষণাসম্পর্কিত বিস্তারিত বিবরণ জার্নাল অ্যাডভান্সড ম্যাটেরিয়ালসে প্রকাশিত হয়েছে।

এ প্রক্রিয়ায় ধাতু খুবই পাতলা অক্সাইডে পরিণত হয়। আর এ কারণে ধাতুটিকে যে কোনো রূপ প্রদান করা যায়।

প্রধান গবেষক মাইকেল ডিকি জানিয়েছেন, এ রকম ধাতুকে চাইলে তরল পানীয়তেও রূপান্তর করা সম্ভব।

ডিকি আরও জানান, গ্যাজেট নির্মাতারা ইলেকট্রনিক উপাদানের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রযুক্তিটি ব্যবহার করতে পারেন। এতে করে তাদের ডিভাইস হয়ে উঠবে আরও টেকসই।