হ্যাকিং সম্মেলন এড়ানোর পরামর্শ
হ্যাকিং সম্মেলন এড়ানোর পরামর্শ দেওয়ার পর এফবিআই প্রতিনিধিদের হ্যাকিং সম্মেলন থেকে দূরে থাকার পরামর্শ আয়োজকদের।
বিশ্বের সবচেয়ে বড় হ্যাকিং সম্মেলন ‘ডেফকন’কে এ বছর এড়ানোর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রতিনিধিরা। ডেফকন সম্মেলনের প্রধান অনুষ্ঠান প্রতিবছর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালের ডেফকন সম্মেলন পহেলা অগাস্ট অনুষ্ঠিত হবে।
এ বছরের ডেফকন সম্মেলনে ১৫ হাজার হ্যাকার অংশ নিচ্ছেন। সম্মেলনটিতে মূলত হ্যাকাররা বিভিন্ন নিরাপত্তার বিষয়াদি নিয়ে বিতর্ক করেন এবং নিজেদের কোডিং নিয়ে আলোচনা করেন। এফবিআই প্রসঙ্গে ডেফকনের আয়োজকরা এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের সরকার তাদের গুপ্তচরবৃত্তির উদঘাটনেই বুঝে গেছে, হ্যাকিং বিশ্ব এখন তুঙ্গে। এ কারণেই এফবিআই প্রতিনিধিদের উচিত এ বছরের ডেফকন সম্মেলন থেকে দূরত্ব বজায় রাখা।
ডেফকন সম্মেলনটি শুধু হ্যাকারদের জন্য নয়, প্রযুক্তির সঙ্গে জড়িত প্রায় সর্বস্তরের মানুষের জন্য করা হয়। এ হ্যাকিং সম্মেলনটির প্রতিষ্ঠাতা জেফ মস জানিয়েছেন, বিগত বছরগুলোতে আইন প্রয়োগকারী প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গবেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নিয়েছিলেন। সেখানে তারা হ্যাকারদের সঙ্গে তাদের নিজস্ব বিভিন্ন ধারণা নিয়ে আলোচনাও করেন।
