২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে রাশিয়া

প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া তৈরি করছে ভাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 11:45 AM

Updated : 26 Jul 2022, 03:03 PM

প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া তৈরি করছে ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিদ্যুৎ চালু হবে ২০১৬ সালে।

৬৯ জনের একটি নাবিক দলসহ প্রথম ভাসমান বিদ্যুতকেন্দ্রের নাম হবে ‘অ্যাকাডেমিক লমোনোসোভ’, যার ওজন হবে ২১ হাজার ৫০০ টন।

প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি রিঅ্যাক্টর থাকবে, যা একটি শহরে ২ লাখ মানুষের প্রয়োজন মেটানোর মতো বিদ্যুত সরবরাহ করতে সক্ষম হবে।

প্রাথমিক পর্যায়ে এই বিদ্যুৎ কেন্দ্র ডিজাইন করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলের জন্য, যেমন সাগরের তেলখনি এবং বন্দরকেন্দ্রীক শহরগুলোতে। ১৫টির বেশি দেশ এই ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী। এর মধ্যে রয়েছে জাপান, যেখানে ২০১২ সালে ফুকুশিমায় বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় ঘটেছিল।