২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে ভিন্নভাবে বাড়ে ব্যাক্টেরিয়া

মহাকাশে ব্যাক্টেরিয়াগুলো স্তম্ভ এবং আচ্ছাদন আকৃতিতে বাড়ে, পৃথিবীর কোনো ব্যাক্টেরিয়ার গঠন এ রকম নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 12:30 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

মহাকাশে ব্যাক্টেরিয়া অদ্ভুত প্রক্রিয়ায় বৃদ্ধি পায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশ ব্যাক্টেরিয়ার সঙ্গে পৃথিবীর ব্যাক্টেরিয়ার পার্থক্য তুলনা করে দেখতেই নমুনাটি পাঠিয়েছেন বিজ্ঞানীরা। ইন্টারনেট সেবাদাতা ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, একদল বিজ্ঞানী মহাকাশ ব্যাক্টেরিয়ার নমুনা নাসা স্পেস শাটল আটলান্টিসে এ গবেষণাটি করছেন।

গবেষকরা জানিয়েছেন, একটি ‘নকল’ মূত্রথালায় দেখা যায়, ব্যাক্টেরিয়াগুলোর বৃদ্ধি পৃথিবীর ব্যাক্টেরিয়ার বৃদ্ধির প্রক্রিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন।

মহাকাশে ব্যাক্টেরিয়াগুলো স্তম্ভ এবং আচ্ছাদন আকৃতিতে বাড়ে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর কোনো ব্যাক্টেরিয়ার গঠন এমন নয়।

তারা আরও জানিয়েছেন, এ প্রকারের ব্যাক্টেরিয়ার বৃদ্ধি এবং উন্নতিতে মাধ্যাকর্ষণ শক্তি কী ভূমিকা পালন করে, সে বিষয়ে তারা এখনও নিশ্চিত হতে পারেননি।

বিজ্ঞানীরা মহাকাশে পাওয়া এ ব্যাক্টেরিয়ার নাম দিয়েছেন পি. আরুগিনোসা। তারা আটটি ভাগে ১২টি আবিষ্কার আলাদা করেছেন। এ বিষয়ে গবেষণার বিস্তারিত ফলাফল এপ্রিলের ২০ তারিখে প্লাস ওয়ান প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।