২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের বাজারে ত্রিমাত্রিক প্রিন্টার

যুক্তরাজ্যের বাজারে সাতশ’ পাউন্ডে বিক্রি হচ্ছে ভ্যালেম্যান কে৮২০০ মডেলের ত্রিমাত্রিক প্রিন্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 11:31 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

প্রথমবারের মতো যুক্তরাজ্যের স্টোরে বিক্রি করা হচ্ছে ত্রিমাত্রিক প্রিন্টার। সংবাদ সংস্থা সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কঠিন বস্তু প্রিন্ট করতে সক্ষম প্রায় সাতশ’ পাউন্ড মূল্যের এই ত্রিমাত্রিক প্রিন্টারটি।

ভ্যালেম্যান কে৮২০০ মডেলের প্রিন্টারটির ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেছে ব্রিটিশ ইলেকট্রনিক্স চেইন ম্যাপলিন। ইতিমধ্যেই অনলাইনে এর সবগুলোই বিক্রি হয়ে গেছে। ফলে নতুন প্রিন্টার পেতে ক্রেতাদের ৩০ দিন অপেক্ষা করতে হবে।

৩০ মিনিটের মধ্যে প্রিন্টারটি প্রিন্ট করতে সক্ষম স্মার্টফোনের কেস।  কাগজের প্রিন্টারের মতো দেখতে এই ডিভাইসটি ডিজিটাল ব্লু প্রিন্টের সাহায্যে পাতলা প্লাস্টিকের স্তরের সাহায্যে কঠিন বস্তু তৈরি করতে পারে।