অ্যাপ স্টোরে জোম্বি অ্যাপ
অ্যাপল অ্যাপ স্টোরের পাঁচ লাখ ৭৯ হাজার অ্যাপই ডাউনলোড হয় না বা জোম্বি তালিকাভুক্ত।
অ্যাপল অ্যাপ স্টোরে এমন বেশকিছু অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো এখন আর ডাউনলোড হয় না। এ প্রোগ্রামগুলোর নাম দেওয়া হয়েছে জোম্বি অ্যাপ। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপল অ্যাপ স্টোরে বর্তমানে প্রায় নয় লাখ অ্যাপ রয়েছে।
গবেষণায় আরও জানা গেছে, গ্রাহকরা ডাউনলোডকৃত অ্যাপের দুই তৃতীয়াংশ পরবর্তীতে ইনস্টল করেন না। অন্যদিকে নয় লাখ অ্যাপের ভিড়ে অনেক অ্যাপ নির্মাতার কন্টেন্ট কাক্সিক্ষত সাফল্য অর্জনে ব্যর্থ হয়। যদিও টেক জায়ান্ট অ্যাপল জানিয়েছে, অ্যাপ স্টোরের ৯০ শতাংশ অ্যাপ ডাউনলোড হয়। প্রতিমাসে অন্তত একবার হলেও এগুলো ডাউনলোড হয়।
এ বিষয়ে এক বিশ্লেষণী প্রতিষ্ঠান জানিয়েছে, অ্যাপল অ্যাপ স্টোরের আট লাখ ৮৮ হাজার ৮৫৬টি অ্যাপের মধ্যে পাঁচ লাখ ৭৯ হাজার অ্যাপই জোম্বি তালিকাভুক্ত।
অ্যাপল ২০০৮ সালে অ্যাপ স্টোর চালু করে নতুন এক ধারার সূচনা করেছিল। পরবর্তীতে অ্যাপ স্টোর স্রোতে যোগ দেয় গুগল, মাইক্রোসফট এবং ব্ল্যাকবেরির মতো প্রতিষ্ঠানগুলো।
