২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিনজারব্রেড ছাড়িয়ে জেলি বিন

অ্যান্ড্রয়েড ব্যবহারের তথ্য থেকে গুগল সোমবার জানিয়েছে, জিনজারব্রেডকে ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে পৌঁছেছে জেলি বিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 01:26 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

মোবাইল ডিভাইসের জন্য গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ভার্সন জিনজারব্রেডকে ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে পৌঁছেছে অ্যান্ড্রয়েড জেলি বিন। অ্যান্ড্রয়েড ব্যবহারের তথ্য থেকে গুগল সোমবার জানিয়েছে, জেলি বিনের ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৩৭.৯ ভাগ, যেখানে জিনজারব্রেড ব্যবহার করে ৩৪.১ ভাগ ব্যবহারকারী।

জেলি বিনের ব্যবহারকারী ৪.৯% বেড়েছে গত মাসে। জুন মাসেও জেলি বিনের ব্যবহারকারী ছিল মোট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৩৩ ভাগ এবং জিনজারব্রেডের ব্যবহারকারী ছিল ৩৬.৫ ভাগ। কিন্তু নতুন তথ্যে দেখা যাচ্ছে, জেলি বিন বেশ পেছনে ফেলেছে জিনজারব্রেডকে।

এর আগে ডিভাইসগুলো গুগলের সেবার সঙ্গে যুক্ত হলে সেগুলোর ভার্সনের তথ্য নেওয়া হত। কিন্তু এপ্রিল থেকে একটু ভিন্নভাবেই এসব তথ্য সংগ্রহ করছে গুগল। এখন গুগল প্লে স্টোর থেকে গণনা করা হচ্ছে ভার্সনের তথ্য। অ্যানড্রয়েড ব্যবহারকারী নির্ধারণে এই পদ্ধতিই বেশি গ্রহণযোগ্য বলে জানিয়েছে গুগল।

২০১০ সালে বানানো জিনজারব্রেড অপারেটিং সিস্টেমটি স্বল্পব্যয়ের ফোনে ব্যবহার করা হত। নতুন উচ্চ শক্তিসম্পন্ন ডিভাইসের জন্য জেলি বিন ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয়।