নিজস্ব অ্যাপ পাচ্ছে গুগল গ্লাস
এখনও ডেভেলপারদের কার্যক্রমের মাঝে সীমাবদ্ধ থাকলেও শীঘ্রই নিজস্ব অ্যাপ্লিকেশন এবং মিডিয়া স্টোর পেতে যাচ্ছে গুগল গ্লাস।
সার্চ জায়ান্ট গুগলের পণ্য ‘গুগল গ্লাস’ এখনও ডেভেলপারদের কার্যক্রমে সীমাবদ্ধ রয়েছে। তবে এ সময়সীমা শেষ হতে যাচ্ছে অল্পসময়ের ব্যবধানে। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল গ্লাস শীঘ্রই তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন এবং মিডিয়া স্টোর পেতে যাচ্ছে।
গুগল গ্লাসে অল্পসংখ্যক অ্যাপ্লিকেশন রয়েছে এবং তা কেনার জন্য কোনো কেন্দ্রীভূত উপায় নেই। এই ব্যবস্থা অল্প সময়েই পরিবর্তন হতে পারে।
সম্প্রতি গুগল গ্লাসে যুক্ত হয়েছে ওয়েব ব্রাউজিং এবং ভয়েস কমান্ড। ডেভেলপাররা সবধরনের গুগল গ্লাস অ্যাপ্লিকেশন বানাতে আগ্রহী এবং বিনিয়োগকারীরা উন্নয়নের জন্য তহবিলও দিতে আগ্রহী।
এতে সহজ ব্যবস্থার মাধ্যমে হাতের ইশারায় অথবা ভয়েস কমান্ডে মিউজিক ভিডিও ডাউনলোড করা এবং গেইমস কেনা যাবে।
