২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমেছে ইনটেলের শেয়ারমূল্য

ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের চাহিদা কমে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে কমেছে চিপ নির্মাতা ইনটেলের শেয়ারমূল্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 11:56 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

পার্সোনাল কম্পিউটারের চাহিদা কমে যাওয়ায় সোমবার কমেছে চিপ জায়ান্ট ইনটেল কর্পোরেশনের শেয়ারের দাম। ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য।

সিটি গ্রুপের বিশ্লেষক গ্লেন ইয়ুং বলেছেন, ইনটেলের বানানো পার্সোনাল কম্পিউটারগুলোর বিক্রি দুর্বল অবস্থানে রয়েছে। ইনটেলের ২০১৩-১৪ আর্থিক বছরের লভ্যাংশ শেয়ারপ্রতি আগের পূর্বাভাষের তুলনায় কমতে পারে বলে তিনি ধারণা করছেন।

ট্যাবলেট ডিভাইস ও স্মার্টফোনের চাহিদা বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে কমেছে প্রচলিত ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের চাহিদা। অন্যদিকে বেড়েছে ট্যাবলেট ও ফোনের উৎপাদন। শেয়ার পতন রোধে এই ব্যবসাকে বড় সুযোগ বলে বিশ্বাস করেন তিনি।