উড়ল সুপারম্যান
সিনেমার বিজ্ঞাপনের জন্য মানুষ আকৃতির রেডিও-কন্ট্রোলারযুক্ত ‘সুপারম্যান প্লেন’ ওড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রের আকাশে।
‘ম্যান অফ স্টিল’ সিনেমার বিজ্ঞাপনের জন্য মানুষ আকৃতির রেডিও-কন্ট্রোলারযুক্ত ‘সুপারম্যান প্লেন’ ওড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রের আকাশে। সংবাদ সংস্থা স্কাইনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ডিজাইনার ও ইঞ্জিনিয়ার অটো ডিফেনবাখ বানিয়েছেন উড়তে সক্ষম সুপারম্যান।
হালকা স্টায়রোফোম দিয়ে বানানো ওই রোবটটি ঘণ্টায় প্রায় ৩০ মিটার বেগে উড়তে পারে।
এখন পর্যন্ত বিজ্ঞাপনের জন্যই ব্যবহার করা হচ্ছে এটি। ডিফেনবাখ ও তার ব্যবসায়িক সহযোগী এড হ্যানলেই বলেন, “এটি খুচরো পর্যায়ে বিক্রির জন্য তাদের কোনো পরিকল্পনা নেই।”
মানুষ আকৃতির ওই প্লেনটি আকাশে উড়তে দেখে দর্শক চমৎকৃত হবে বলেই ধারণা নির্মাতাদের।
