২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ডেলের স্মার্টওয়াচ

পিসি বিক্রি কমে যাওয়ায় স্মার্টওয়াচ বানানোর প্রতিযোগিতায় এবার যুক্ত হতে পারে প্রযুক্তিপণ্য নির্মাতা ডেলের নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 12:06 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

টেক জায়ান্ট অ্যাপল, সার্চ জায়ান্ট গুগল ও ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের পর স্মার্টওয়াচ বানানোর প্রতিযোগিতায় এবার যুক্ত হতে পারে প্রযুক্তিপণ্য নির্মাতা ডেলের নাম। এক প্রতিবেদনে ইয়াহু নিউজ জানিয়েছে, ডেস্কটপ কম্পিউটার বিক্রি কমে যাওয়ায় ডেল আয়ের অন্যান্য উৎসের সন্ধান করছে।

ডেলের পার্সোনাল কম্পিউটিংয়ের ভাইস প্রেসিডেন্স স্যাম বুর্ড গার্ডিয়ানকে বলেন, “আমরা এখনও কিছু ঘোষণা করিনি, কিন্তু এমন প্রযুক্তি ব্যবহার করতে চাচ্ছি, যাতে তা পরিধানযোগ্য প্রযুক্তিতে পরিণত করা যায়।”

যদি সত্যই ডেল স্মার্টওয়াচ বানাতে আগ্রহী হয়, তবে স্মার্টওয়াচের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বেশ জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে এখনই।