২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেসি নিয়ে হুমকিতে গুগল

প্রাইভেসি পলিসি ঠিক করার জন্য গুগলকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে  যুক্তরাজ্যের ডেটা ওয়াচডগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 12:01 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

সার্চ জায়ান্ট গুগল তার প্রাইভেসি পলিসি উন্নত না করলে যুক্তরাজ্যে এনফোর্সমেন্ট অ্যাকশনের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের ‘ডেটা ওয়াচডগ’ ইনফর্মেশন কমিশনারের কার্যালয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের সার্চ প্রতিষ্ঠানটির বিষয়ে এ মন্তব্য করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির ইনফরমেশন কমিশন অফিস (আইসিও) জানিয়েছে, যুক্তরাজ্যের ডেটা নিরাপত্তা আইন এবং যুক্তরাষ্ট্রের সার্চ ইঞ্জিন গুগলের সমমান হওয়ার ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে। গুগলের বিভিন্ন পণ্যে গ্রাহকদের ডেটা কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়েও গুগল পরিষ্কারভাবে কিছু জানায়নি বলে মন্তব্য করেছে আইসিও।

যুক্তরাজ্যের পাশাপাশি অন্য ইউরোপিয়ান দেশেও গুগলের প্রাইভেসি পলিসি নিয়ে একই ধরনের অভিযোগ করেছে।

আইসিওর একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের পক্ষ থেকে গুগলকে প্রাইভেসি পলিসি উন্নত করার আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ ছাড়াও তারা জানিয়েছেন, প্রাইভেসি পলিসি ঠিক করার জন্য গুগলকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। এর মধ্যে বিষয়টির মীমাংসা না হলে গুগলের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে আইসিও।