দুই কোটি গ্যালাক্সি এস৪
স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪ স্মার্টফোনটি বাজারে আসার পর থেকে এ পর্যন্ত দুই কোটিরও বেশি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।
ইলেকট্রনিক জায়ান্ট স্যামংসাংয়ের স্মার্টফোন গ্যালাক্সি এসফোর এপ্রিলের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোনটি বাজারে আসার পর থেকে এ পর্যন্ত দুই কোটিরও বেশি বিক্রি করেছে স্যামসাং।
৩ জুলাই দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যম গ্যালাক্সি এস৪ দুই কোটিরও বেশি রপ্তানি হওয়ার বিষয়টি জানিয়েছে। ওইসব প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্যামসাং মোবাইলের প্রধান জে. কে. শিন রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্মার্টফোনটি বাজারে আসার এক মাসেরও কম সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি এক কোটি সেট বিক্রি করে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রির এক মাইলফলক তৈরি করেছিল। অনেক বিনিয়োগকারী অবশ্য সেটটির চাহিদা কমে আসতে পারে বলে আশঙ্কা করছেন, এমনটাই জানিয়েছে ম্যাশএবল।
অন্যদিকে স্যামসাংয়ের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী টেক জায়ান্ট অ্যাপল তাদের সর্বশেষ প্রান্তিকে তিন কোটি ৭৫ লাখ সেট বিক্রি করেছে।
