প্রত্যাশিত মুনাফা থেকে পিছিয়ে স্যামসাং
এপ্রিল-জুন প্রান্তিকে প্রত্যাশিত মুনাফা থেকে পিছিয়ে রয়েছে বৃহত্তম মোবাইল ফোন এবং টিভি নির্মাতা স্যামসাং।
বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন এবং টিভি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি প্রত্যাশিত মুনাফা করতে পারবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং এপ্রিল-জুন প্রান্তিকে প্রত্যাশিত মুনাফা থেকে পিছিয়ে রয়েছে।
এই প্রান্তিকে স্যামসাং আনুমানিক ৯.৫ ট্রিলিয়ন ওন মুনাফা অর্জন করতে পারে বলে জানিয়েছে বিবিসি। তবে অধিকাংশ বিশ্লেষকের মতে তা ১০.১ ট্রিলিয়নের কাছাকাছি হবে।
সাম্প্রতিক সময়ে স্যামসাং স্মার্টফোন বিক্রিতে সফলতা পেয়েছে। স্মার্টফোনের নতুন কিছু মডেল বাজারে আনার পরও প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধির হার কমে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
মুনাফা নির্দেশিকার পরও স্যামসাংয়ের শেয়ারমূল্য ৩.৮% কমে যায়। জুনের প্রথম দিকে এর শেয়ার ১৫% কমে যায়।
হিউন্দাই সিকিউরিটিজের বিশ্লেষক জেফ কিম বলেন, “স্যামসাং ইলেকট্রনিক্সের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বৃহত্তম ঝুঁকি হচ্ছে, মোট মুনাফার ৭০% আসে মোবাইল ব্যবসা থেকে।”
