২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রিট ভিউতে হ্যারি পটারের ডায়াগন অ্যালি

সিনেমার জন্য ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে নির্মিত জাদুর রাজ্যের ডায়াগন অ্যালি এখন দেখা যাবে গুগলের স্ট্রিট ভিউতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 10:33 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

হ্যারি পটারের জাদুর রাজ্যের ডায়াগন অ্যালি এখন দেখা যাবে সার্চ জায়ান্ট গুগলের স্ট্রিট ভিউতে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, হ্যারি পটার সিনেমার জন্য নির্মিত ডায়াগন অ্যালির সেটটি গুগল স্ট্রিট ভিউতে যোগ করা হয়েছে।

বই এবং সিনেমাতে দেখা গেছে, জাদুর রাজ্যের বিভিন্ন দোকান রয়েছে ডায়াগন অ্যালিতে। আদতে সিনেমার জন্য ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিওতে তৈরি করা হয়েছিল ডায়াগন অ্যালি। ওয়ার্নার ব্রাদার্সের তথ্য অনুযায়ী, তিন মাস সময় লেগেছিল সম্পূর্ণ ডায়াগন অ্যালির এ সেটটি বানাতে। এ ছাড়াও ডায়াগন অ্যালির বিভিন্ন দোকানের জন্য ছয় মাস সময় ব্যয় করে তৈরি করা হয়েছিল প্রায় ২০ হাজার পণ্য। গুগল স্ট্রিট ভিউতে ৩৬০ ডিগ্রি ছবিতে দেখা যাবে হ্যারি পটার সিনেমার এ সেটটি।

হ্যারি পটার ভক্তরা গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করে ডায়াগন অ্যালিতে খুঁজে পাবেন অলিভান্ডারের ওয়ান্ড শপ, জমজ ওয়েসলি ভাতৃদ্বয়ের জোক শপ ‘ওয়েসলিস উইজার্ড হুইজেস’সহ আরও অনেক কিছু।