২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হচ্ছে এমএসএন টিভি

গ্রাহক কমে যাওয়ায় ১৯৯৭ সালে ৫০ কোটি ডলারে কেনা এমএসএন টিভি সার্ভিস বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 10:29 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

সেপ্টেম্বরের শেষের দিকে সফটওয়ার জায়ান্ট মাইক্রোসফট বন্ধ করে দিচ্ছে এমএসএন টিভি সার্ভিস। আলটাইম ডিজিটাল এক প্রতিবেদনে জানিয়েছে, এমএসএন টিভি ১৯৯৭ সালের মাঝামাঝি সময়ে ৫০ কোটি ৩০ লাখ ডলারে কিনেছিল মাইক্রোসফট।

এমএসএন টিভি বন্ধ প্রসঙ্গে, পোস্ট ও ইমেইলের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়ে দিয়েছে এমএসএন টিভি টিম।

অ্যাপলের সিইও টিম কুক আলটাইম ডিজিটালকে বলেন, “এমন নয় যে, ১০ অথবা ২০ বছর আগে মানুষ এটি পছন্দ করত। মানুষ এখনও ইন্টারঅ্যাকটিভ টিভি পছন্দ করে।”

কিন্তু মাইক্রোসফট এ ব্যবসা বন্ধের সিদ্ধান্তে অটল বলেই জানিয়েছে। একসময় বেশ জনপ্রিয় সেবাটির গ্রাহক সংখ্যা কমে যাচ্ছে ক্রমেই। একসময় মিডিয়ারুম, সেট-টপ বক্স যুক্ত করেছিল মাইক্রোসফট। সেসব প্রযুক্তি আরেক টেলিকম প্রতিষ্ঠান এরিকসনের কাছে বিক্রি করছে মাইক্রোসফট।