২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার নিরাপত্তায় যুক্তরাজ্যের উদ্যোগ

ক্রমবর্ধমান হ্যাকিং ও এ ধরনের হুমকি প্রতিরোধে যুক্তরাজ্যের সঙ্গে এক হয়ে কাজ করবে বিশ্বের প্রায় নয়টি বৃহত্তম প্রতিরক্ষাপণ্য ও টেলিকম প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 10:26 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

সাইবার আক্রমণ ও হ্যাকিংয়ের হুমকি প্রতিহত করতে যুক্তরাজ্যের সঙ্গে এক হয়ে কাজ করবে বিশ্বের নয়টি বৃহত্তম প্রতিরক্ষাপণ্য নির্মাতা ও টেলিকম প্রতিষ্ঠান। সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান হ্যাকিং ও এ ধরনের হুমকি প্রতিরোধে এ উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।

শুক্রবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সাইবার হুমকি প্রতিহত করতে বিএই সিস্টেমস, রোলস-রয়েস, লকহিড মার্টিন, হিউলেট প্যাকার্ডের মতো বেশকিছু প্রতিষ্ঠান সরকারের সঙ্গে একযোগে কাজ করবে এবং তথ্য প্রদান করে সহযোগিতা করবে।

“সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করে একজোট হয়ে কাজ করতে পারে, তার একটি প্রত্যক্ষ প্রমাণ এটি।” এমন মন্তব্য করেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ফিলিপ ডান।