ইমাজিন কাপে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বুয়েট১০১ দল
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের আয়োজনে বার্ষিক প্রতিযোগিতা ইমাজিন কাপে অংশ নিতে রাশা যাচ্ছে বুয়েট১০১ দল।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের আয়োজনে বার্ষিক প্রতিযোগিতা ইমাজিন কাপে অংশ নিতে রাশা যাচ্ছে বুয়েট১০১ দল। মাইক্রোসফট ঢাকা অফিস সূত্রে জানা গেছে দলটির দেশত্যাগের কথা রয়েছে রোববার রাতে। এ বছর প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে রাশায়।
ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৩ এর বিজয়ী দল বুয়েট১০১ তাদের “হ্যাপি ওয়াচ” প্রকল্প নিয়ে অংশ নেবে মূল প্রতিযোগিতায়। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আপনজনের হার্ট রেট যেকোন মূহুর্তে সার্বক্ষণিকভাবে নজরদারী করার উইন্ডোজ ফোন অ্যাপ তৈরী করে শিরোপাজয়ী হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট১০১ দল।
২০০৩ সালে শুরু হওয়া ইমাজিন কাপের স্পন্সর ও আয়োজক প্রতিষ্ঠান মাইক্রোসফট।
২০১১ সালের প্রতিযোগিতায় নিউইয়র্কে আয়োজিত ওয়ার্ল্ড ফাইনালসে বাংলাদেশের প্রতিযোগীরা দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য উইন্ডোজ ফোনের অ্যাপ বানিয়ে ১৯০টি দেশের মধ্যে “পিপল’স চয়েস” বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হয়। এবার মূল প্রতিযোগিতায় অংশ নেয়া বুয়েট১০১ দলের সদস্যরা হলেন তামজীদ ইসলাম, বাশিমা ইসলাম, এম. এম. হক, জাহিন মুস্তাকিন ও তাদের পরামর্শদাতা হাসান শহীদ ফেরদৌস।
ইমাজিন কাপের আন্তর্জাতিক আয়োজনটির মূল অনুষ্ঠান চলবে জুলাই ৯ – ১১ তারিখ পর্যন্ত।
