২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ফিল্ড ট্রিপে ফ্রি সফর

যুক্তরাষ্ট্রের ২৩ জাদুঘর এবং চিড়িয়াখানায় বিনামূল্যে সফর করা যাবে গুগলের ফিল্ড ট্রিপ অ্যাপের সাহায্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 12:03 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

অনলাইনে স্মার্টফোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ২৩টি জাদুঘর এবং চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ করা যাবে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, যদি ব্যবহারকারী তার স্মার্টফোনে গুগলের ফিল্ড ট্রিপ অ্যাপ ইনস্টল করেন, তাহলে বিনামূল্যে ২৩টি জাদুঘর এবং চিড়িয়াখানায় ঘুরে আসতে পারবেন।

গুগলের ফিল্ড ট্রিপ অ্যাপটি ছাড়া হয় গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে। স্মার্টফোনে এই অ্যাপটি চালু থাকা অবস্থায় যখনই কোনো আকর্ষণীয় বস্তু বা এলাকার কাছাকাছি আসবেন, তখনই অ্যাপটি ব্যবহারকারীকে তা জানিয়ে দেবে।

এই অ্যাপে ম্যাপ ভিউ থাকায় দৃষ্টিনন্দন স্থানগুলো অনুসন্ধান করা সহজ হবে। তাছাড়া ঐতিহাসিক স্থান ও ইভেন্ট খুঁজে পাওয়া যাবে এর মাধ্যমে।

গুগল মে মাসে বিনামূল্যে প্রবেশের অফার চালু করে। তা ‍১৩ জাদুঘর এবং চিড়িয়াখানায় সীমাবদ্ধ ছিল। পরে আরও ১০টি স্থান সংযুক্ত করা হয়েছে, যার সবগুলোই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অবস্থিত। অ্যাপ স্টোর অথবা গুগল প্লে থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।