২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জে-জির অ্যানড্রয়েড অ্যাপ ক্লোন

‘ম্যাগনা কার্টা হলি গ্রেইল’ অ্যালবামটির প্রচারণার জন্য তৈরি করা অ্যান্ড্রয়েড অ্যাপ জে-জির হুবহু নকল তৈরি করে তার মাধ্যমে মার্কিন সরকারকে ব্যঙ্গ করল হ্যাকাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 12:00 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

র্যা পার জে-জেজির নতুন অ্যালবাম ‘ম্যাগনা কার্টা হলি গ্রেইল’ প্রচারণার জন্য তৈরি করা হয়েছিল অ্যান্ড্রয়েড অ্যাপ জে-জি। হ্যাকাররা একই নামে তৈরি করেছে হুবহু আরেকটি অ্যাপ। সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৪ জুলাই ওই অ্যাপটির ওয়ালপেপারে বর্তমান মার্কিন সরকারকে ব্যঙ্গ করা হয়।

ধারণা করা হচ্ছে, মার্কিন সরকারের সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের নতুন প্রকল্পের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির গবেষক ইরফান আসরার বলেন, প্রথম দিকে অ্যাপটির কার্যক্রম ছিল ঠিক আসল অ্যাপটির মতো। কিন্তু অ্যাপটির অতিরিক্ত কোডে সময় বাঁধা ছিল ৪ জুলাই পর্যন্ত। পরে ওই দিন অ্যাপটিতে ওবামার ছবি দেখা যায়। ছবিতে ওবামার কানে ছিল হেডফোন আর ‘হ্যাঁ, আমরা যাচাই করছি’ এই শব্দগুলো লেখা ছিল।

আসরার আরও বলেন, তারা এখনও জানেন না অ্যাপটি টাকা বা তথ্য পাচার করছে কি না। আনঅফিসিয়াল সাইট থেকে অ্যাপটি ডাউনলোড করতে নিষেধ করা ছাড়াও, মোবাইলের সিকিউরিটি সফটওয়্যার আপ-টু-ডেট রাখার পরামর্শ দেন তিনি।