২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেটেন্ট অভিযোগের মুখে অ্যাপল

অ্যাপলের আইফোন ৫, আইপ্যাড এবং ম্যাকবুক এয়ার পণ্যে পেটেন্ট লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে বস্টন ইউনিভার্সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 11:54 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে অ্যাপলের কিছু পণ্যের বিক্রি নিষিদ্ধ করার দাবি এসেছে। যুক্তরাষ্ট্রের দৈনিক বস্টন হেরাল্ডের বরাত দিয়ে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বোস্টন ইউনিভার্সিটি অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে আদালতের দারস্থ হয়েছে।

অভিযোগে বিশ্ববিদ্যালয়টি অ্যাপলের পণ্যে তাদের পেটেন্ট করা সেমিকন্ডাক্টর ব্যবহারের অভিযোগ উত্থাপন করেছে।

ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট আদালতে বিশ্ববিদ্যালয়টির মামলা প্রতিষ্ঠানের অভিযোগ অনুসারে, অ্যাপলের আইফোন ৫, আইপ্যাড এবং ম্যাকবুক এয়ার পণ্যে পেটেন্ট লঙ্ঘন হয়েছে। ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল অধ্যাপক ড. মোসতাকাস কর্তৃক মূল পেটেন্ট করা আছে।

পেটেন্ট লঙ্ঘনের দায়ে বিশ্ববিদ্যালয়টি অ্যাপলের সেসব পণ্য বিক্রি নিষিদ্ধ করার আবেদন করেছে। অবশ্য গত বছর অ্যামাজন এবং স্যামসাংয়ের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের দায়ে মামলা করেছিল বিশ্ববিদ্যালয়টি।