২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াওয়েই স্মার্টফোন এক্সপেরিয়েন্স বুথ

৫ জুলাই শুরু হয়েছে সিঙ্গার বাংলাদেশের উদ্যোগে ‘হুয়াওয়েই স্মার্টফোন এক্সপেরিয়েন্স বুথ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ওএসপি বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 11:44 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

৫ জুলাই থেকে শুরু হয়েছে হুয়াওয়েই স্মার্টফোনের এক্সপেরিয়েন্স বুথ। ৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এই বুথ উন্মুক্ত থাকবে। ঢাকার পাস্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লবিতে সিঙ্গার বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন চলছে।

এক্সপেরিয়েন্স বুথে উইন্ডোজ ৮ ও অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমের সবগুলো মডেলের হুয়াওয়েই স্মার্টফোন ব্যবহার করে দেখার সুযোগ রয়েছে। আগ্রহী ক্রেতারা হুয়াওয়েই স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতার পাশাপাশি এই বুথ থেকে ফোন কেনার সুবিধাও পাবেন।

৫ জুলাই সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনার পরিচালক হামিম রাহমাতউল্লাহ, হুয়াওয়েই বাংলাদেশের হেড অফ ডিভাইস মরগান লিউ, সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার রাজিউর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই হুয়াওয়েই স্মার্টফোন এক্সপেরিয়েন্স বুথের কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশে হুয়াওয়েই স্মার্টফোনের ডিস্ট্রিবিউটর সিঙ্গার প্রাথমিকভাবে অ্যাসেন্ড সিরিজের চারটি মডেল-- অ্যাসেন্ড ডব্লিউ ১ (উইন্ডোজ ৮), অ্যাসেন্ড জি ৫১০ (জেলি বিন), অ্যাসেন্ড ওয়াই ৩০০ (জেলি বিন) এবং অ্যাসেন্ড ওয়াই ২০০ বাজারে এনেছে।