কুইকিকে কিনেছে ইয়াহু
এবার মুভিমেকিং অ্যাপস কুইকিকে কিনেছে ইন্টারনেটে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু।
বিগনগিন্সের পর এবার মুভিমেকিং অ্যাপস কুইকিকে কিনেছে ইন্টারনেটে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, আইফোনের অ্যাপটি ছবি, গান ও ভিডিওকে নিমিষেই পরিণত করতে পারে মুভিতে।
সম্প্রতি সার্চ জায়ান্ট গুগল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের দাপটের মাঝে টিকে থাকার চেষ্টা করছে ইয়াহু। গত বছর মারিসা মেয়ার প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন ইয়াহুতে। তারপর ইয়াহু অ্যালিক, স্টামপেট, ন্সিপ.ইট ও সুম্মলির মতো বেশকিছু সফটওয়্যার ফার্ম কিনেছে।
কুইকি অ্যাপটি কিনতে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি ইয়াহু। তবে টেকনোলজি বগ্ল ‘অলটাইম ডি’র এক প্রতিবেদন থেকে এর মূল্যর আভাস মেলে, যা প্রায় চার থেকে পাঁচ কোটি ডলার।
