কন্টাক্ট লেন্সে টার্মিনেটর দৃষ্টি
টেলিস্কোপিক লেন্সটি পরে থাকা অবস্থায় টার্মিনেটরের মতোই কোনো দৃশ্য ২.৮ গুণ পর্যন্ত জুম ইন ও জুম আউট করা যায়।
বিজ্ঞানীরা এমন কন্টাক্ট লেন্স বানাচ্ছেন, যা হলিউডি চরিত্র টার্মিনেটরের মতো দৃষ্টিশক্তি দেবে। এক প্রতিবেদনে নিউ সায়েন্টিস্ট জানিয়েছে, লেন্সটি পরে থাকা অবস্থায় টার্মিনেটরের মতোই জুম ইন ও জুম আউট করা যায়।
টেলিস্কোপিক লেন্সটি প্রায় এক মিলিমিটার পাতলা। লেন্সটি কোনো দৃশ্য ২.৮ গুণ পর্যন্ত বর্ধিত করতে পারে। যদিও এটি এখনও মৌখিক অবয়ব নির্ণয় করতে পারে না। এতে লিকুইড ক্রিস্টালের শাটারের সাহায্যে সাধারণ ও বিবর্ধিত দৃশ্যের পরিবর্তন করা যায়।
এরিখ ট্রেমব্লে ও তার সহকর্মীরা সুইজারল্যান্ডের সুইস ফেডারাল ইন্সটিটিউট অফ টেকনোলজি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় লেন্সটি বানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা গবেষণা সংস্থা ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা) সহযোগিতা করছে এই গবেষণায়।
বিজ্ঞানীরা স্যামসাং থ্রিডি টিভি গ্লাসকে পরিবর্তিত করে তাতে এলসিডি শাটার স্থাপন করেন। গবেষকরা ধারণা করছেন, ভবিষ্যতে এলসিডি সরাসরি এতে ব্যবহার করা যাবে।
