বিক্রি কম, বিপর্যয়ে ব্ল্যাকবেরি
বিক্রি কম হওয়ায় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এক সময়ের নেতৃস্থানীয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি।
স্মার্টফোন বিক্রিতে দুঃসময়ের সমাপ্তি যেন নাগালের বাইরেই থেকে যাচ্ছে ব্ল্যাকবেরির জন্য। সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এক সময়ের নেতৃস্থানীয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি এ বছরের প্রথম প্রান্তিকে মাত্র ২৭ লাখ ‘ব্ল্যাকবেরি ১০’ যুক্ত স্মার্টফোন সরবরাহ করেছে। প্রতিষ্ঠানটি রিপোর্টে উল্লেখ করেছে, এতে তাদের শেয়ারের দাম প্রায় ৩০% কমে গেছে। এটা প্রতিষ্ঠানের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজিসি বিশ্লেষক কলিন গিলস উল্লেখ করেছেন, হয়তো প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যেতে পারে।
পরবর্তী কয়েক প্রান্তিকে এ রকম হলে স্মার্টফোন মার্কেটে একসময় নেতৃত্বদানকারী ব্ল্যাকবেরি ভেঙে কয়েকটি ভাগে ভাগ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এ সম্পর্কে ব্ল্যাকবেরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
