সৌরশক্তি ব্যবহারে অ্যাপল
তথ্যকেন্দ্রের জন্য নেভাডার সৌর ফার্মে পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের পরিকল্পনা করেছে অ্যাপল।
টেক জায়ান্ট অ্যাপল নবায়নযোগ্য শক্তি দিয়ে ডেটা সেন্টার চালানোর পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নেভাডার নতুন তথ্যকেন্দ্র রেনোতে শক্তি সরবরাহ করার জন্য একটি সৌর ফার্ম বানানোর পরিকল্পনা করেছে, বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট ও অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কম্পিউটার, সার্ভার ফার্ম বানানো ও চালাতে যে ব্যয়বহুল বৈদ্যুতিক খরচ ও অন্য সম্পদ ব্যবহার করে, তা তাদের নিন্দার মুখে ফেলেছে।
এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, সৌর ফার্মটিতে উৎপন্ন বিদ্যুৎ সিয়েরা প্যাসিফিক পাওয়ার কোম্পানির বৈদ্যুতিক গ্রিড ব্যবহার করে ডেটা সেন্টারে পৌঁছানো হবে। বছরে প্রায় ৪৩.৫ হাজার মেগাওয়াট পরিবেশবান্ধব শক্তি ব্যবহৃত হয় তথ্যকেন্দ্রটিতে।
এক বিবৃতিতে অ্যাপল জানায়, সিয়েরা প্যাসিফিক পাওয়ার কোম্পানির বৈদ্যুতিক গ্রিড ব্যবহার করে ডেটা সেন্টারটিতে বিদ্যুৎ নেওয়া হবে।
ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে অ্যাপলের সর্বশেষ তথ্যকেন্দ্র সৌরশক্তি দিয়ে চালানো হচ্ছে। সাউথ ক্যারোলাইনায় অবস্থিত তথ্যকেন্দ্রটি ১ লাখ ৬৭ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করা হয়, যা বছরে প্রায় ১৭ হাজার ৬০০ বাড়িতে ব্যবহৃত শক্তির সমান।
